ads

রবিবার , ৫ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ ও বনভোজন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৫
ঝিনাইগাতীতে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ ও বনভোজন অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর প্রতিনিধি) ॥ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে রিটায়ার্ড রোড এসোসিয়েশনের উদ্যোগে আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ ও গজনী অবকাশ কেন্দ্রে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী শনিবার গজনী অবকাশ কেন্দ্রে ওইসব কম্বল বিতরণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের সভাপতি মোঃ ফজলুল হকের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে কম্বল বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষক লীগের সভাপতি সাহাজ উদ্দিন সাজু, উপজেলা যুবলীগের সভাপতি শারমীন আক্তার, সাধারন সম্পাদক শাহা আলম, উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি আনার উল্যাহ, সাধারন সম্পাদক বেলায়েত হোসেনসহ এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তা ও পরিবারবর্গের সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক আজিম জোয়াদ্দার।
এতে, সীমান্তের কয়েকটি গ্রামের হতদরিদ্র ২০০ শীতার্থ পরিবারের মাঝে ওইসব কম্বল বিতরণ করা হয়। পরে ভুরিভোজ ও আদিবাসীসহ স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইসময় উপজেলা কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবগর্রা অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিদায়… পরবর্তী সংবাদ শেরপুরে চোলাই মদসহ র‌্যাবের হাতে গ্রেফতার ২

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads