ads

রবিবার , ৫ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বাল্যবিয়ের অপরাধে যুবকের দেড় বছরের কারাদণ্ড

খবর টি পড়েছেন : ২৫০
নালিতাবাড়ীতে বাল্যবিয়ের অপরাধে যুবকের দেড় বছরের কারাদণ্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে আয়নাল হক (২২) নামের এব যুবককে প্রথম স্ত্রীর অনুমতি ব্যতিরেকে এক নাবালিকা কিশোরীকে দ্বিতীয় বিয়ে করার অপরাধে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৫ জানুয়ারি রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান তার নিজ কার্যালয়ে ওই সাজার আদেশ দেন। আয়নাল উপজেলার কালিনগর এলাকার মোশারফ হোসেনের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, আয়নাল হকের প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দেড় বছরের এক পুত্র সন্তান রেখে নাবালিকা এক কিশোরীকে দ্বিতীয় বিয়ে করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন আয়নালের স্ত্রী। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর আয়নাল হক ও কনেকে উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে আসেন। পরে বরের বাল্যবিয়ে করার স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করলে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাকে দেড় বছরের বিনাশ্রম সাজার আদেশ দিয়ে তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, বিকেলেই সাজাপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ফের অস্থির পেঁয়াজের বাজার ॥ পাইকারি দাম… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads