ads

রবিবার , ৫ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফের অস্থির পেঁয়াজের বাজার ॥ পাইকারি দাম ১৪০, খুচরা ১৮০ টাকা

খবর টি পড়েছেন : ৩০০
শেরপুরে ফের অস্থির পেঁয়াজের বাজার ॥ পাইকারি দাম ১৪০, খুচরা ১৮০ টাকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ এই ভরা মৌসুমেও বাজার দর উঠানামা করায় শেরপুরের পেঁয়াজের বাজারে ফের অস্থিরতা বিরাজ করছে। নতুন পেঁয়াজ বাজারে ওঠার পর দাম কিছুটা কমলেও আবারও অস্বাভাবিকভাবে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। শনিবার শেরপুরে পেঁয়াজের পাইকারি বাজারে মুড়িকাটা পেঁয়াজ ১৪০ টাকা কেজিতে; আর খুচরা বাজারে ১৮০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জানা যায়, দু’দিন আগে মুড়িকাটা পেঁয়াজ ছিল পাইকারি বাজারে ৯০/৯৫ টাকা কেজি এবং খুচরা বাজারে ছিল ১শ টাকা থেকে ১২০ টাকা কেজি। আর পাতা পেঁয়াজ দু’দিন আগে পাইকারি বাজরে ১৮০ টাকা থেকে ২শ টাকা পাল্লা (৫ কেজি) বিক্রি হলেও শনিবার সে পাতা পেঁয়াজ আড়াইশ’ টাকা প্রতি পাল্লা বিক্রি হয়।
খুচরা বাজারে স্থান ভেদে তা বিক্রি হচ্ছে প্রতি কেজি পাতা পেঁয়াজ ৭০ টাকা টাকা ৮০ টাকা। খুচরা বাজারে দু’দিনের ব্যবধানে মুড়ি কাটা পেঁয়াজের দাম প্রতি কেজিতে বেড়েছে ৫০ টাকা থেকে ৬০ টাকা। খুচরা বাজারে পাতা পেঁয়াজ প্রতি কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা।

Shamol Bangla Ads

শেরপুর টাউনের স্টেডিয়াম পাইকারি কাঁচা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী রাজু আহমেদ, সোহেল রানা ও মাসুদ মিয়া বলেন, কৃষক আগে যে পাতা পেঁয়াজ লাগিয়েছিলেন সেগুলো তুলে ফেলেছেন। তাই বাজারে আমদানি কমে গেছে। নতুন করে যে পেঁয়াজ আবার লাগিয়েছে, সেগুলো আবার বাজারে উঠলে বাজার দাম কমবে। এখন মুড়িকাটা প্রতি কেজি পেঁয়াজ ১৩৬ টাকা থেকে ১৪০ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে।
খুচরা ব্যবসায়ী সাইফুল ইসলাম সোহাগ বলেন, পাতা পেঁয়াজ ৫০ টাকা কেজি কিনে পরিবহন খরচসহ অন্যান্য খরচ বাদ দিয়ে ৭০/৮০ টাকা কেজি না বিক্রি করলে পোষাবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় উপজেলা পণ্য বিপণন ও মনিটরিং কমিটির সাথে… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বাল্যবিয়ের অপরাধে যুবকের দেড় বছরের কারাদণ্ড

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads