ads

রবিবার , ৫ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬১
শ্রীবরদীতে ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে সেভেন ষ্টার ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি রবিবার বিকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথম স্থান অধিকার করেছে নইম নাগর ফুটবল একাদশ। পরাজিত হয় কাকিলাকুড়া ফুটবল একাদশ। প্রীতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রোপন। খেলার উদ্বোধন ঘোষণা করেন যুদ্ধকালিন সময়ের কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

Shamol Bangla Ads

সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা মোত্তাকিম বিল্লাহ শিবলী, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির হেজা, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য সাইফুর রহমান শাকিল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, খনচেপাড়া বনিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সাইম প্রমূখ। পরে বিজয়ী ও পরাজিত দলের খোলোয়ারদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়। খেলা দেখতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার শতশত লোক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বাল্যবিয়ের অপরাধে যুবকের দেড় বছরের কারাদণ্ড পরবর্তী সংবাদ শেরপুরে নবরূপে সজ্জিত জননী বস্ত্রালয়ের শো-রুমের উদ্বোধন

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads