ads

শনিবার , ৪ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিদায় সংবর্ধনা

খবর টি পড়েছেন : ৩৮৯
শেরপুরে নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিদায় সংবর্ধনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমিনা হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। ওইসময় তিনি বলেন, বর্তমান সময়ে মমিনা হকের মত শিক্ষক খুজেঁ পাওয়া ভার। আগামীতে যিনি প্রধান শিক্ষক হয়ে আসবেন তিনি যেন মমিনা হকের মত একজন আদর্শ শিক্ষক হন- সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্রাম হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান আরজু ও রুজিনা খাতুন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হাই, বিদ্যালয় পিটিএ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মাস্টার এবং নওহাটা ঈদগাহ মাঠের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মাস্টার।
প্রধান শিক্ষিকা মোছাঃ মমিনা হকের দীর্ঘ ৩৫ বছরের চাকুরী জীবনের স্মৃতিচারণ তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সোহেল রানা, গোলাম মোস্তফা, মনিরুজ্জামান ময়না লিচু, মনোয়ার হোসেন মনু প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে প্রধান শিক্ষিকার উদ্দেশ্যে মানপত্র পাঠ ও মানপত্র তুলে দেন সহকারী শিক্ষিকা আজিজা সুলতানা। ওইসময় অন্যান্যের মধ্যে সমাজসেবক জহুরুল হক কুদ্দুস, জেলা রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি কৃষ্ণ ঘোষ, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরে প্রাক্তন শিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক মহল ও প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান সংবর্ধিত অতিথিকে শুভেচ্ছা উপহার তুলে দেন। অনুষ্ঠানে মমিনা হককে বিদায় জানাতে গিয়ে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরাসহ অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
উল্লেখ্য, নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমিনা হক গত ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন। এ বিদ্যালয়ে তিনি একাধারে ৩৫ বছর চাকুরী জীবন পার করেছেন। ওই এলাকার সর্ব সাধারণ সকল শ্রেণি-পেশার মানুষ একবাক্যে মমিনা হককে একজন আদর্শ শিক্ষিকা এবং আদর্শ মা হিসেবে জানেন। দীর্ঘ চাকুরী জীবনে শেরপুর জেলায় তিনি ৫ বার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডিবি ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ গ্রেফতার… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads