ads

শনিবার , ৪ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিবি ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

খবর টি পড়েছেন : ৩০৮
শেরপুরে ডিবি ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ গ্রেফতার ৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ড্রাগ এনফোর্সমেন্ট টিমের নেতৃত্বে ডিবি ও পুলিশের যৌথ অভিযানে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৪ জানুয়ারি শনিবার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার হরিণধরা গ্রামের মেছের আলীর ছেলে সুজন আলী (৩২), পৌর শহরের কসবা কাজীগলি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে নুর শাহিন (৩০), কসবা কাচারিপাড়া এলাকার করিমুজ্জামানের ছেলে রকি মিয়া (২২), চাপাতলী এলাকার আব্দুল আওয়ালের ছেলে পারভেজ (২৬), হবি মিয়ার স্ত্রী আমেনা বেগম (৪৪), শিববাড়ি এলাকার মৃত সেরনিয়াবাত এ ওয়াদুদের ছেলে জব্বার উদ্দিন সালেম (৪০) ও ধোবাঘাট এলাকার মৃত সোহরাব আলীর ছেলে হারুনুর রশিদ (৩৫)।

Shamol Bangla Ads

জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) মাহমুদুল হাসান ফেরদৌসের নেতৃত্বে জেলায় নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট ড্রাগ এনফোর্সমেন্ট টিমের অধীনে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল আলম ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। ওইসময় ৩ কেজি গাঁজা ও বিভিন্ন পরিমাণে ইয়াবা-হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, ওইসব ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের নকলা হাসপাতালের ফুল বাগানের সাথে শত্রুতা! পরবর্তী সংবাদ শেরপুরে নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিদায়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads