ads

শনিবার , ৪ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের নকলা হাসপাতালের ফুল বাগানের সাথে শত্রুতা!

খবর টি পড়েছেন : ২৩৩
শেরপুরের নকলা হাসপাতালের ফুল বাগানের সাথে শত্রুতা!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর প্রতিনিধি): শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শোভা বর্ধনের জন্য রোপন করা বিভিন্ন জাতের ও রঙের ফুল গাছের সাথে শত্রুতা করে প্রকৃতির ক্ষতিসাধন করেছে একদল দুর্বৃত্ত। ৩ জানুয়ারি শুক্রবার গভীর রাতে সবার অজান্তে অজানা দুর্বৃত্তরা এমন ন্যাক্কার জনক কাজ করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তথা ভবনের পশ্চিম পাশে হাসপাতাল মসজিদের সাথে পতিত জমিতে রোপিত অগণিত ফুলগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। সকালে কর্মস্থলে যাওয়ার সময় গাছকাটার ন্যাক্কার জনক ওই দৃশ্য দেখে অবাক হয়ে যান হাসপাতাল কর্তৃপক্ষ।

Shamol Bangla Ads

 

Shamol Bangla Ads

কে বা কারা এসব ফুল গাছ কেটে ফেলেছে ওই বিষয়ে কোন সন্দেহ আছে কি-না এমন প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. মজিবর রহমান গনমাধ্জাযম কর্মীদের জানান, সৃষ্টির শ্রেষ্ঠ উপহার ও প্রাকৃতিক সৌন্দর্য্য বর্ধনকারী ফুল ও ফুলগাছ কে বা কারা এবং কেন কেটে ফেলেছে এর কোনো কারণ আমাদের জানা নেই। এমনকি কখনও কোন প্রকার সেবাদানেও কারও সাথে কোন প্রকার দ্বিমত, মনোমালিন্য বা কথা কাটাকাটি হওয়ার মতো কোন ঘটনাও ঘটেনি।
ডা. মো. মজিবর রহমান আরও জানান, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ (ওসি) কে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শুরু করা হবে। তদন্ত করে দোষীদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান বলেন, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফুল বাগান রাতের আধারে দুর্বৃত্ত কর্তৃক কেটে ফেলার সংবাদ সকালে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি।
সৌন্দর্য্য বর্ধনকারী ফুল ও ফুলগাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্টকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে জোড়দাবি জানাচ্ছেন স্থানীয়রা৷ তাছাড়া হাসপাতালে স্থাপিত সিসি ক্যামেরা ও ২ জন নৈশ্য প্রহরীর কার্যকারীতা নিয়েও নানান প্রশ্ন তুলছেন সুশীলজনরা।
এদিকে, সৃষ্টির শ্রেষ্ঠ উপহার ফুল ও ফুলগাছ কর্তন করায় শঙ্কিত হয়ে পড়েছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। ফুল ও ফুলগাছের সাথে শত্রুতাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে ডিবি ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ গ্রেফতার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads