সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ১৮

খবর টি পড়েছেন : ২০৫
সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ১৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সুদানে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে চার শিশুসহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু ছাড়াও তিনজন বিচারক রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম দারফুর থেকে সামরিক বাহিনীর পরিবহন বিমানটি উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয় বলে জানান দেশটির সামরিক কর্মকর্তারা। খবর এনডিটিভির।

Shamol Bangla Ads

আমির মোহাম্মদ আল হাসান নামে বিমান বাহিনীর এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতে আন্তোনভ ১২ মডেলের সামরিক বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের সাত ক্রু, তিন বিচারক ও আট বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারটি শিশু রয়েছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় কারণ অনুসন্ধানে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দাবানলে নিউ সাউথ ওয়েলসে জরুরি অবস্থা পরবর্তী সংবাদ বাগদাদে মার্কিন হামলায় ইরানি জেনারেল সোলাইমানি নিহত

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads