ads

মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকার পথে ড্রিম লাইনার ‘অচিন পাখি’

খবর টি পড়েছেন : ১৬৭
ঢাকার পথে ড্রিম লাইনার ‘অচিন পাখি’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিম লাইনার ‘অচিন পাখি’ আজ ঢাকায় আসছে। সোমবার যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে উড়োজাহাজটি। বাংলাদেশ বিমানের বহরে যুক্ত নতুন ড্রিমলাইনারের দ্বিতীয়টি।
সিয়াটলের স্থানীয় সময় দুপুর আড়াইটায় ড্রিম লাইনার ‘অচিন পাখি’ এভারেট এয়ার ফিল্ড ত্যাগ করে। আশা করা যাচ্ছে ১৫ ঘণ্টা ৩০ মিনিট আকাশে থেকে আজ রাত ৭টা নাগাদ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ড্রিম লাইনারটি।

Shamol Bangla Ads

শুক্রবার সন্ধ্যায় বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিম লাইনার ‘অচিন পাখি’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। অত্যাধুনিক এই উড়োজাহাজটিতে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনোমি শ্রেণির ২১টি ও ইকোনোমি শ্রেণির ২৪৭টি আসনসহ মোট ২৯৮টি আসন রয়েছে।
উল্লেখ্য, বোয়িং ৭৮৭-৯ সিরিজের প্রথম ড্রিম লাইনার ‘সোনার তরী’ এরইমধ্যে গত ২১ ডিসেম্বর বিকালে দেশে পৌঁছেছে। আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোয়িং ৭৮৭-৯ সিরিজের নতুন ড্রিম লাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আরও ২ সরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পরবর্তী সংবাদ ভিপি নুরের ওপর হামলার ঘটনায় পুলিশের মামলা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads