ads

মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভিপি নুরের ওপর হামলার ঘটনায় পুলিশের মামলা

খবর টি পড়েছেন : ৩১৯
ভিপি নুরের ওপর হামলার ঘটনায় পুলিশের মামলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ২৩ ডিসেম্বর সোমবার মধ্যরাতে শাহবাগ থানায় মামলাটি করে পুলিশ। মামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে মামলার আসামি করা হয়েছে। হত্যার উদ্দেশ্যে হামলা, গুরুতর জখম ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে মামলায়।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানিয়েছেন, তারা আহতদের সঙ্গে যোগাযোগ করে মামলা দায়ের করতে বলেছিলেন। কিন্তু রাত ১২টা পর্যন্ত কেউ মামলা করেননি। এ জন্য পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। রোববারের ঘটনায় আহত কেউ পরে মামলা করলে সেটি পুলিশের দায়ের করা এজাহারের সঙ্গে যুক্ত করা হবে।

Shamol Bangla Ads

ওসি বলেন, গোয়েন্দা তথ্য ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি ও নাম দেখে মামলায় আসামিদের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
গত রবিবার দুপুরে ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুরের অফিসে হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ২৪ জন আহত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকার পথে ড্রিম লাইনার ‘অচিন পাখি’ পরবর্তী সংবাদ সিটি নির্বাচন : ইভিএম ব্যবহার না করার আহ্বান…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads