ads

মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরও ২ সরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন

খবর টি পড়েছেন : ১৭২
আরও ২ সরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবিত দুটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এর আগে দুটি আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে এখন এ দুটি ছাড়া ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।
মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়াটি গত বছরের ৮ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের সভায় চূড়ান্ত করা হয়েছিল। আর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনটির খসড়া ২০১৬ সালের ৩ নভেম্বর আন্তমন্ত্রণালয় সভায় চূড়ান্ত করা হয়েছিল। তবে গত ১ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে এই আইনের নীতিগত অনুমোদন দেয়া হয়েছিল। আজকের সভায় দুটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয়েছে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ছাড়া আজকের সভায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইনের খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়। মূলত সামরিক শাসন চলাকালে করা আইনটি এখন বাংলায় নতুন করে যুগোপযোগী করা হচ্ছে।
এদিকে সভায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশের একটি নতুন কনস্যুলেট জেনারেল স্থাপনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশে সব ধর্মের মানুষের অধিকার রয়েছে : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ঢাকার পথে ড্রিম লাইনার ‘অচিন পাখি’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads