ads

রবিবার , ২২ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নৌবাহিনী বাণিজ্যিকভাবে যুদ্ধজাহাজ তৈরি করবে, আশা প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ১৫৩
নৌবাহিনী বাণিজ্যিকভাবে যুদ্ধজাহাজ তৈরি করবে, আশা প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে বাণিজ্যিকভাবে যুদ্ধজাহাজ নির্মাণ করতে পারবে এবং এভাবে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও সক্ষম হবে। ২২ ডিসেম্বর রবিবার চট্টগ্রামের নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৭/এ ব্যাচ ও ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০১৯/ব্র্যাভো ব্যাচের কমিশন লাভ উপলক্ষে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০১৯ অনুষ্ঠানে তিনি ওই আশাবাদ ব্যক্ত করেন। খবর ইউএনবির

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনী আগামী দিনে যুদ্ধজাহাজের বাণিজ্যিক প্রস্তুতকারক হতে পারবে। ফলে দেশের প্রযুক্তিসমূহ আরও উন্নত হবে, যার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। এটি কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বিশ্বে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে।’
এ সময় শেখ হাসিনা বাংলাদেশ নৌবাহিনীর সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সেই সঙ্গে যথাযথ নেতৃত্ব ও ত্যাগের সাথে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বানও জানান সরকার প্রধান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নৌবাহিনীর সদস্যদের একটি মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন পরবর্তী সংবাদ ঢাকার ২ সিটির ভোট ৩০ জানুয়ারি

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads