ads

রবিবার , ২২ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন

খবর টি পড়েছেন : ১৫৭
স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন হয়েছে। ২২ ডিসেম্বর রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে সেখানেই স্যার ফজলে হাসান আবেদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। সকাল সাড়ে ১০টার কিছু আগে স্যার ফজলে হাসান আবেদের মরদেহ আর্মি স্টেডিয়ামে নেওয়া হয়। তার আগেই সেখানে জড়ো হতে শুরু করে মানুষ। সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
প্রথমেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রপতির পক্ষে মেজর আশিকুর রহমান এবং প্রধানমন্ত্রীর পক্ষে উপ সামরিক সচিব কর্নেল মো. সাইফুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। ডেপুটি স্পিকারের পর প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কয়েকজন কেন্দ্রীয় নেতাকে সঙ্গে নিয়ে স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Shamol Bangla Ads

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষ স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের পর আর্মি স্টেডিয়ামেই তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয়েছে বনানী কবরস্থানে, সেখানেই মরদেহ দাফন করা হবে।
ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে, স্যার ফজলে হাসান আবেদের স্মরণে রোববার দুপুর ২টা থেকে মহাখালীস্থ প্রধান কার্যালয় ব্র্যাক সেন্টারে একটি শোকবই খোলা হবে। এ ছাড়া আড়ং, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সোমবার এবং সারাদেশে ব্র্যাকের আঞ্চলিক অফিসগুলোতে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শোকবই খোলা থাকবে। শোকবই থাকবে ৩০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
স্যার ফজলে হাসান আবেদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হলেন যারা পরবর্তী সংবাদ নৌবাহিনী বাণিজ্যিকভাবে যুদ্ধজাহাজ তৈরি করবে, আশা প্রধানমন্ত্রীর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads