ভারত জোর করে কাউকে বাংলাদেশে পাঠাচ্ছে না : পররাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৩৬
ভারত জোর করে কাউকে বাংলাদেশে পাঠাচ্ছে না : পররাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ভারত জোর করে কাউকে বাংলাদেশে পাঠাচ্ছে না। কিন্তু এখানে আসলে না খেয়ে থাকতে হবে না, এমন ধারণার ফলে কিছু মানুষ দালালদের সহায়তায় এ দেশে আসছেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশি নাগরিক ছাড়া অন্য কেউ যদি বৈধ প্রক্রিয়া না মেনে বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে তাহলে সরকার তাদের ফেরত পাঠাবে। ভারতে অবৈধভাবে বসবাসরত কোনো বাংলাদেশি থাকলে তাদের তালিকা দেয়ার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

Shamol Bangla Ads

ভারতের জাতীয় নাগরিকত্ব তালিকা নিয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভারত এটিকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছে এবং কোনোভাবেই এর প্রভাব বাংলাদেশে পড়বে না বলে আশ্বস্ত করেছে।’ নয়াদিল্লি সফরে না যাওয়া প্রসঙ্গে আবদুল মোমেন বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক। এ সম্পর্ক প্রভাবিত হবে না। এ সম্পর্ক মধুর।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার : কাদের পরবর্তী সংবাদ গাজীপুরে ফ্যান কারখানায় আগুনে নিহত ১০

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads