নাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার : কাদের

খবর টি পড়েছেন : ২১১
নাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভারতের নতুন নাগরিকত্ব আইন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির বৈঠকে তিনি ওই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের সংসদে যে আইন পাস হয়েছে সেটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার। ভারত সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। কোনো বিষয়ে আমাদের সঙ্গে ভারতের সমস্যা হলে তা আলোচনা করে সমাধান করবো।’ বৈঠকে দলের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এবারের সম্মেলনে সর্বকালের সর্ববৃহৎ উপস্থিতি থাকবে।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলকে নতুনভাবে সাজাতে চান। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আওয়ামী লীগের সম্মেলনে প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা কমিটির সদস্যরা কাজ করবে।’
ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির পরিধি ঠিক থাকবে। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় গণভবনে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে কাউন্সিলের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের জন্য আমরা প্রস্তুত। সম্মেলনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রন জানানো হবে। সম্মেলনে বিদেশি কোনো অতিথিকে দাওয়াত দেওয়া হবে না। তবে বাংলাদেশে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের দাওয়াত দেওয়া হবে। মুজিব বর্ষের অনুষ্ঠানে বিদেশি অতিথিদের দাওয়াত দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বক্তব্য দেন। এ সময় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুপ্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ভারত জোর করে কাউকে বাংলাদেশে পাঠাচ্ছে না :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads