ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আপিলেও বহাল অভিনেত্রী নওশাবার মামলার স্থগিতাদেশ

খবর টি পড়েছেন : ৩১১
আপিলেও বহাল অভিনেত্রী নওশাবার মামলার স্থগিতাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বছর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ৮ ডিসেম্বর রবিবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ওই আদেশ দেন। আদালতে নওশাবার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

Shamol Bangla Ads

গত বছর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী নওশাবা আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। গত ২০ নভেম্বর বিচারপতি রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুক লাইভে আসেন নওশাবা। ফেসবুক লাইভে তিনি বলেন, জিগাতলায় আন্দোলনকারীদের চার জনকে মেরে ফেলা হয়েছে। একজনের চোখ উপড়ে ফেলা হয়েছে। জিগাতলায় ওই ধরনের ঘটনা নিয়ে তার এ ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। ওইদিনই রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে আটক করেন র‌্যাব সদস্যরা। ওই ঘটনায় ২০১৮ সালের ৫ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। পরে ১৯ জানুয়ারি থেকে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ নিম্ন আদালত থেকে স্থায়ী জামিনে আছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বদলে গেলো মিথিলার নাম ! পরবর্তী সংবাদ শাওনকে বিয়ে করছেন তাহসান! ভাইরাল করলেন শাওন নিজেই!

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads