ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্রুত রায় দেয়ায় বিচার বিভাগে মানুষের আস্থা বহুগুণ বেড়েছে : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১১
দ্রুত রায় দেয়ায় বিচার বিভাগে মানুষের আস্থা বহুগুণ বেড়েছে : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে বলেছেন, সাম্প্রতিক সময়ে বেশকিছু ঘটনার দ্রুততম রায় দেয়ায় বিচার বিভাগের ওপর মানুষের আস্থা বহুগুণ বেড়েছে। তিনি ৭ ডিসেম্বর শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে ওই কথা বলেন। ওই সময় ইংরেজির পাশাপাশি বাংলায়ও মামলার রায় লেখার বিষয় বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের তিনটি বিভাগের মধ্যে সমন্বয় প্রয়োজন। একের কাজে অন্যের হস্তক্ষেপ শান্তি ও ন্যায়বিচার বাধাগ্রস্ত করে। আসামি আদালতে আনা-নেয়ায় ঝুঁকি কমাতে ভার্চুয়াল কোর্ট স্থাপনে সরকারের চিন্তা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
সম্মেলনে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক ও মন্ত্রণালয়ের সচিব গোলাম সরোয়ার। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর। সম্মেলনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্টের বিচারপতি এবং সারাদেশ থেকে আগত বিচারকরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাড়ে ১০ বছরে যে পরিমাণ জিডিপি বেড়েছে, তা… পরবর্তী সংবাদ রবিবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads