নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। ২৩ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার মরিচপুরান ইউনিয়নের ফকিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তমঞ্চে কৃষকদের হাতে ওই স্প্রে মেশিন তুলে দেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী।
জেলা পরিষদের সদস্য খন্দকার আরিফ আহম্মেদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরিচপুরান ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিক, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন ও বিল্লাল হোসেন চৌধুরী।
এদিন মরিচপুরান ইউনিয়নের ৭৫ জন কৃষকের মাঝে ৭৫টি স্প্রে মেশিন বিতরণ করা হয়।

























