ads

মঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগ যাকে তাকে দলে নেওয়ার জন্য বসে নেই : হাছান মাহমুদ

খবর টি পড়েছেন : ১৬২
আওয়ামী লীগ যাকে তাকে দলে নেওয়ার জন্য বসে নেই : হাছান মাহমুদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির অনেক নেতাই সে দল ছেড়ে আওয়ামী লীগে যোগাযোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ১২ নভেম্বর মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওই কথা বলেন।
বিএনপির কেউ আওয়ামী লীগে যোগ দিচ্ছে কিনা- প্রশ্নে হাছান মাহমুদ বলেন, বিএনপির অনেক নেতাই দল ছেড়ে যাওয়ার জন্য বহুদিন ধরেই চিন্তা ভাবনা করছেন এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে যে যোগাযোগ করছেন না তা নয়। আওয়ামী লীগ কিন্তু যাকে তাকে দলে নেওয়ার জন্য বসে রয়নি। আওয়ামী লীগ একটি সংগ্রামের মধ্য দিয়ে জনগণের মধ্য থেকে উঠে আসা দল। আওয়ামী লীগে যোগদান করতে চাইলেই সবাইকে নেওয়া সম্ভবপর নয়।
হাছান মাহমুদ বলেন, বিএনপি থেকে যেভাবে তাদের সিনিয়র নেতারা দলত্যাগ করে চলে যাচ্ছেন, এই তালিকায় আরো বহুজন আছেন। সেগুলো ভবিষ্যতে বিএনপি দেখতে পাবে। এই পরিস্থিতিতে গয়েশ্বর নিজের হতাশা কাটানোর জন্য, আত্মতুষ্টির জন্য এই কথা বললেও তাদেরকে আর তারা ঠেকাতে পারবে না।
তথ্যমন্ত্রী বলেন, রাজনীতি হচ্ছে মানুষের জন্য, জনগণের কল্যাণের জন্য। কিন্তু তাদের রাজনীতি গত ১১ বছরে মানুষের কল্যাণে আবর্তিত হয়নি। বিদেশ থেকে যেভাবে দলকে নিয়ন্ত্রণ করা হয়, তাদের দলের মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র বলতে কোনো কিছু নেই, স্থায়ী কমিটির সদস্যরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। সিদ্ধান্ত আসে তাদের দণ্ডপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে এবং সেগুলো অপরিনামদর্শী সিদ্ধান্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শহীদ নূর হোসেনের মায়ের কাছে দুঃখ প্রকাশ করলেন… পরবর্তী সংবাদ নূর হোসেন হচ্ছেন গণতন্ত্রের প্রতীক : কৃষিমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads