ads

মঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শহীদ নূর হোসেনের মায়ের কাছে দুঃখ প্রকাশ করলেন রাঙ্গা

খবর টি পড়েছেন : ১৮৫
শহীদ নূর হোসেনের মায়ের কাছে দুঃখ প্রকাশ করলেন রাঙ্গা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শহীদ নূর হোসেনকে নিয়ে করা অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে নিয়ে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, তিনি তার বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত ও অনুতপ্ত। ১২ নভেম্বর মঙ্গলবার জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গার পক্ষে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। মসিউর রহমানের পক্ষে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান গণমাধ্যমে বিবৃতিটি পাঠিয়েছেন।
গত রবিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মহানগর উত্তর শাখা আয়োজিত দলের ‘গণতন্ত্র দিবস’র এক আলোচনা সভায় স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্নিশিখারূপি নূর হোসেনকে ‘ইয়াবাখোর, ফেনসিডিলখোর’বলে মন্তব্য করেছিলেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।
তার এই বক্তব্যের পরপরই ঝড় উঠে সোশাল মিডিয়ায়। রাঙ্গার এমন বক্তব্যে হতবাক হয় নূর হোসেনের পরিবারও। তার এমন বক্তব্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে গতকাল সোমবার প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় নূর হোসেনের পরিবার। তার মা মরিয়ম বেগম রাঙ্গাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানালে গণমাধ্যমের সামনে ক্ষমা চান এ রাজনীতিবিদ।
এদিকে, ৯০-এর গণআন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মত্যাগকে কটাক্ষ ও বিকৃত করায় রাঙ্গাকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না এ নোটিশ পাঠান। নোটিশে রাঙ্গার বক্তব্য অবমাননাকর উল্লেখ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমার চাইতে বলা হয়। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রেল চালকদের প্রশিক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ আওয়ামী লীগ যাকে তাকে দলে নেওয়ার জন্য বসে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads