ads

মঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নূর হোসেন হচ্ছেন গণতন্ত্রের প্রতীক : কৃষিমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬৭
নূর হোসেন হচ্ছেন গণতন্ত্রের প্রতীক : কৃষিমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ ১৯৮৭ সালের ১০ নবেম্বর জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান এরশাদের সামরিক শাসনামলে গণতন্ত্রের আন্দোলনে নূর হোসেন বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’, পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ লিখে আন্দোলনে নেমেছিলেন। সেদিন গুলিতে নিহত নূর হোসেনকে নিজেদের কর্মী বলে দাবি করে আসছে আওয়ামী লীগ। গণতন্ত্রের জন্য আত্মাহুতি দেওয়া নূর হোসেনকে ‘ইয়াবাখোর-ফেনসিডিলখোর’ বলে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, তাকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। নূর হোসেনের আত্মাহুতির সময় নেশাদ্রব্য ইয়াবা ছিল না আর ফেনসিডিলও ব্যাপকভাবে প্রচার হয়নি। ১২ নভেম্বর মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক বলেন, নূর হোসেনের মতো একটি ছেলে; তেমন শিক্ষিত না, বিশ্ববিদ্যালয়ে ছাত্র না। সে বুকের মধ্যে লিখে রেখেছিল ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’। গণতন্ত্রের জন্য আমাদের ত্যাগ কত বড় এবং আমরা কত সাহসের পরিচয় দিয়েছি, কত ত্যাগের মানসিকতা নিয়ে আন্দালন-সংগ্রাম করেছি।
তিনি আরও বলেন,‘তার প্রতি যে বিরুপ মন্তব্য করা হয়েছে এবং তাকে ছোট করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। নূর হোসেনের নাম এদেশের গণতান্ত্রিক আন্দোলনে, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে চির স্মরণীয় হয়ে থাকবে এবং আমাদের সবার জন্য সে একটি দৃষ্টান্ত, উদাহরণ। কাজেই এটা বলা ঠিক হয়নি।’
তিনি বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলেই বাংলাদেশে রাজনীতি কলুসিত হয়েছে। আদর্শের রাজনীতি থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। যারা এ ধরনের মন্তব্য করে, আমি মনে করি তারা অনেকেই স্বৈরাচারের সঙ্গে জড়িত ছিল এবং রাজনীতিতে দুর্বৃত্তায়নের সঙ্গেও জড়িত। সেই মানসিকতা থেকেই এ ধরনের মন্তব্য আসতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগ যাকে তাকে দলে নেওয়ার জন্য বসে… পরবর্তী সংবাদ রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে সোয়া ১ লাখ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads