ads

রবিবার , ৬ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ২৯৯
চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চাঁদপুর : চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। ৬ অক্টোবর রবিবার দুপুর দেড়টার দিকে শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে অহিদা বেগম (৬৫), তার মেয়ে রেহানা বেগম (৩৫) এবং রেহেনার ছেলে সাব্বির (১৪) ও মেয়ে সামিয়া (১০)। নিহতদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনায়। তারা চাঁদপুরে ঘুরতে এসেছিলেন। তাদের মৃতদেহ চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
নিহত অহিদার বেগমের মেয়ে শাহিদা জানান, তার মা, বোন ও ভাগ্নে-ভাগ্নি চাঁদপুর তিন নদীর মিলনস্থল বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে আসেন। দুপুর দেড়টার দিকে আকস্মিক বজ্রপাতের পর স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ঝলসানো দাগ রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘ঠাকুর শান্তি পুরস্কার’ পেলেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ বুয়েটের হল থেকে ছাত্রের লাশ উদ্ধার, শরীরের আঘাতের…

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads