ads

বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বিজিবি-বিএসএফ নৌকা বাইচ প্রতিযোগিতা ॥ হাজার হাজার দর্শনার্থীর ঢল

খবর টি পড়েছেন : ১৮৭
ময়মনসিংহে বিজিবি-বিএসএফ নৌকা বাইচ প্রতিযোগিতা ॥ হাজার হাজার দর্শনার্থীর ঢল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ময়মনসিংহে বিজিবি ও বিএসএফ এর অংশ গ্রহণে ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ও আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতা। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে খাগডহর বিজিবি সদর দপ্তর থেকে বাইচ শুরু হয়ে শেষ হয় শহরের জয়নুল আবেদীন সাহেব কোয়ার্টার পার্কে এসে শেষ হয়। এতে বিজিবি দল জয়ী হয়েছে। পরে বিজয়ী ও রানারআপ বিএসএফ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিবি (সরাইল) রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন।
বৃহস্পতিবার বিকেলে ৩৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) ময়মনসিংহের ব্যবস্থাপনায় নগরীর সাহেব কোয়ার্টার সংলগ্ন ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় বিজিবি-বিএসএফের দুটিসহ মোট ৫টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় বিজিবির ‘ভাই ভাই বাঁচাই’ নৌকাটি চাম্পিয়ন হয়। ভারত, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ছাড়াও প্রতিযোগিতা দেখতে ব্রক্ষপুত্র নদের দুপাড়ে হাজার হাজার মানুষের ঢল নামে।
প্রতিযোগিতায় বিএসএফ এরপক্ষে উপস্থিত ছিলেন এ্যাসিসট্যান্ট এরিয়া কমান্ডার সঞ্জয় বেনিয়াল। এছাড়াও বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল আানিসুর রহমান, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেন ও ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ নগরীতে অবৈধভাবে ফুটপাত দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে… পরবর্তী সংবাদ কলাবাগান ক্রীড়াচক্র থেকে অস্ত্র–ইয়াবা উদ্ধার, সভাপতি গ্রেফতার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads