ads

বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উদ্বোধন হচ্ছে আইয়ুব বাচ্চুর সেই ‘রুপালি’ গিটার

খবর টি পড়েছেন : ২৬০
উদ্বোধন হচ্ছে আইয়ুব বাচ্চুর সেই ‘রুপালি’ গিটার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কিংবদন্তি ব্যান্ড তারকা বরেণ্য শিল্পী আইয়ুব বাচ্চুর ফেলে যাওয়া সেই রুপালি গিটার আবারও ফিরে আসছে তার প্রিয় নগরী চট্টগ্রামে। বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আইয়ুব বাচ্চুর সেই গিটার।চট্টগ্রামের সন্তান আইয়ুব বাচ্চুকে স্মরণে রাখতে এ আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরশন (চসিক)। ‘রুপালি গিটারে’র বাহকের মৃত্যুবার্ষিকীর এক মাস আগে ভাস্কর্যটির উদ্বোধন করবেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গত বছরের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান দেশের কিংবদন্তি ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু। তার স্মরণে প্রবর্তক মোড়ের নাম করা হবে আইয়ুব বাচ্চু চত্বর। কালো পর্দা সরিয়ে নেয়ায় মঙ্গলবার থেকেই ১৮ ফুট উচ্চতার রুপালি গিটারটিকে একঝলক দেখার জন্য ভিড় জমাতে শুরু করেন আইয়ুব বাচ্চুর ভক্তরা।
স্টিলের পাতে তৈরি ১৮ ফুট উঁচু গিটারটিতে রয়েছে ৬টি তার। চট্টগ্রামের গোলপাহাড় মোড় থেকে প্রবর্তকের দিকে যাওয়ার সময় গিটারটির সামনের অংশ চোখে পড়ে। শিল্পীর প্রতি এই সম্মান প্রদর্শন করায় ভক্তরা চসিককে ধন্যবাদ জানিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার কোটিপতি ‘খিচুড়ি আন্টি’ ইতিহাস পরবর্তী সংবাদ জুটিবদ্ধ হচ্ছেন কার্তিক-কিয়ারা

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads