ads

মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মধুমিতা হলে সপ্তাহব্যাপী সালমান শাহ জন্মোৎসব

খবর টি পড়েছেন : ১৭১
মধুমিতা হলে সপ্তাহব্যাপী সালমান শাহ জন্মোৎসব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ’র ৪৮তম জন্মদিন ১৯ সেপ্টেম্বর। নন্দিত নায়কের জন্মদিন উপলক্ষে ঢুলি কমিউনিকেশনস এবার আয়োজন করতে যাচ্ছে সপ্তাহব্যাপী ‘সালমান শাহ জন্মোৎসব-২০১৯’। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে জন্মোৎসবের আয়োজন। শেষ হবে ২৬ সেপ্টেম্বর। টিএম ফিল্মস নিবেদিত এই জমকালো উৎসব চলবে রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা প্রেক্ষাগৃহে। সদ্য গঠিত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সালমান শাহকে ঘিরে এই উৎসবের মধ্য দিয়ে।
টিএম ফিল্মসের চেয়ারম্যান সৌন্দর্যবিদ ফারজানা মুন্নী বলেন, ‘সালমান শাহ আমাদের সর্বস্তরের মানুষের কাছে স্বপ্নের নায়ক। তাকে নিয়ে আয়োজিত এই বিশেষ উৎসবের সঙ্গে আমরা যুক্ত হতে পেরে ভালো লাগছে। আরও ভালো লাগছে আমাদের টিএম ফিল্মসের আনুষ্ঠানিক যাত্রা হচ্ছে এই ইভেন্টের মধ্য দিয়ে। টিএম ফিল্মসের উদ্দেশ্য আগামী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী ও দর্শকদের জন্য একটি আন্তর্জাতিকমানের প্ল্যাটফর্ম তৈরি করা। সে লক্ষ্যেই আমরা কাজ শুরু করেছি। আমাদের এ যাত্রায় সবার সহযোগিতা চাই।’
এদিকে সালমানের সৃজন উৎকর্ষকে অনুপ্রেরণায় পরিণত করতে এবং প্রজন্ম থেকে প্রজন্মে তার সিনেমা ছড়িয়ে দিতেই এই জন্মোৎসবের আয়োজন করা হচ্ছে- জানাল ঢুলি কমিউনিকেশনস সংশ্নিষ্টরা। তারকা খচিত জমকালো উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০ সেপ্টেম্ব্বর থেকে ঢাকার মধুমিতা প্রেক্ষাগৃহে সপ্তাহজুড়ে প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় ৬টি চলচ্চিত্র।
এর আগে ১৯ সেপ্টেম্ব্বর নায়কের জন্মদিনকে ঘিরে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে কেক কেটে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে এই জন্মোৎসব। এর আগে ২০১৪ সালে ঢুলি কমিউনিকেশনস-এর উদ্যোগে রাজধানীর বলাকা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ‘সালমান শাহ স্মরণ উৎসব’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিভ্রান্ত না হতে অনুরোধ জানালেন মেহজাবিন পরবর্তী সংবাদ এবার কোটিপতি ‘খিচুড়ি আন্টি’ ইতিহাস

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads