ads

সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফাঁস হল শ্রাবন্তীর পেশীবহুল বাইসেপস’র পেছনের রহস্য

খবর টি পড়েছেন : ২০৭
ফাঁস হল শ্রাবন্তীর পেশীবহুল বাইসেপস’র পেছনের রহস্য
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শরীরকে সুস্থ ও মেদহীন রাখতে জিমে যান অনেকেই। বিশেষ করে অভিনয়ের সঙ্গে যারা যুক্ত তাদের কাছে জিম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই জিমে গিয়েই পেশীবহুল বাইসেপস তৈরি করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়!

Shamol Bangla Ads

অবাক হবেন না! সত্যিই শ্রাবন্তী নিজের সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবি দেখে শ্রাবন্তীর ভক্তদের চক্ষু চড়কগাছ। ছবিটি ইন্টারনেটেও ভাইরাল হয়ে যায় মুহূর্তে। ছবিতে দেখা যাচ্ছে শ্রাবন্তী একটি হলুদ টপ ও প্রিন্টেড স্কার্টের সামনে দাঁড়িয়ে আছে। সেই ছবিতেই চোখ আটকে যাচ্ছে সেই পেশীবহুল বাইসেপস-এর দিকে।

কিন্তু শ্রাবন্তীর জিম ট্রেনার মিঠুন সাহার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখেই ফাঁস হল আসল রহস্য। জানা গেল, ওই হাতদুটি আসলে শ্রাবন্তীর নয় মোটেই। শ্রাবন্তীর পিছনে দাঁড়িয়েছিলেন মিঠুন। আর ছবিটি এমন ভাবে তোলা হয়েছে, তাতে সেই হাতদুটি শ্রাবন্তীরই মনে হচ্ছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, এ বছরই রোশন সিং-এর সঙ্গে বিয়ে করেছেন টলি অভিনেত্রী। তার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াজুড়ে বিতর্ক চললেও তাতে মোটেই কর্ণপাত করছেন না তিনি। বরং রোশনের সঙ্গে বেশ সুখে শান্তিতে সংসার করছেন শ্রাবন্তী। এমনকি, নিয়মিত জিমে যাওয়ার অনুপ্রেরণাও তাকে রোশনই দেন বলে কিছুদিন আগে সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন তিনি। শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়, তিনি আজকাল জিমে বেশ ভালই সময় কাটাচ্ছেন

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছেলেকে নিয়ে বিদেশে ঘুরছেন অপু পরবর্তী সংবাদ আসছে আসিফ ও আনিসা তালুকদারের ডুয়েট

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads