ads

সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসছে আসিফ ও আনিসা তালুকদারের ডুয়েট

খবর টি পড়েছেন : ২১৬
আসছে আসিফ ও আনিসা তালুকদারের ডুয়েট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আনিসা তালুকদার। এ সময়ের আলোচিত এক কন্ঠশিল্পীর নাম। যাকে গানের পাখি হিসেবেই শ্রোতারা চেনেন। সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে তার নতুন একটি গানের মিউজিক ভিডিও। আর ওই এ্যালবামটিতে তার সাথে রয়েছে জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর।
কন্ঠশিল্পী আনিসা তালুকদার আমাদের জানান, আশা করছি ওই গানটি প্রচুর সুনাম অর্জন করবে। দর্শকদের মন কেড়ে নেবে বলেও জানান তিনি। কিছু দিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিও কাজ শুরু হবে। এছাড়াও আনিসার ইতিপূর্বে আরও কিছু এ্যালবাম প্রকাশ হয়েছে। যেমন- ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন অ্যালবাম ‘অ্যাট্র্যাকটিভ’। সংগীতার ব্যানারে ওই অ্যালবামটি প্রকাশ হয়েছে। এটি আনিসার ক্যারিয়ারের দ্বিতীয় একক অ্যালবাম। এ অ্যালবামের ‘তুমি ভালো থেকো’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশও হয়েছে বিশ্ব ভালোবাসা দিবসে। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। আর সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
আনিসা বলেন, এবারের অ্যালবামটি নিয়ে আমি বেশ আশাবাদী। কারণ, যে গানটি করেছি তা একটু ভিন্নধর্মী। আমি ও আসিফ ভাই চেষ্টা করেছি শতভাগ উজাড় করে গানটি গাইতে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফাঁস হল শ্রাবন্তীর পেশীবহুল বাইসেপস’র পেছনের রহস্য পরবর্তী সংবাদ রোমান সানাকে বরণ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads