ads

শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট মুগাবে মারা গেছেন

খবর টি পড়েছেন : ১৮৬
জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট মুগাবে মারা গেছেন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা গেছেন।শুক্রবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। ৯৫ বছর বয়সে মারা যাওয়া মুগাবে গত এপ্রিল থেকে শারীরিক অসুস্থতা নিয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন।
দীর্ঘ ৩৭ বছর জিম্বাবুয়ের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন মুগাবে। জিম্বাবুয়ের স্বাধীনতা আন্দোলনের অন্যতম এই পথিকৃৎ ২০১৭ সালে সামরিক বাহিনীর চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। জিম্বাবুয়ের স্বাধীনতার পর ১৯৮০ সালে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসেন মুগাবে। এরপর ১৯৮৭ সালে ওই পদ বিলুপ্তির পর থেকে পদত্যাগের আগ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি।
রবার্ট মুগাবেকে জিম্বাবুয়ের ‘জাতির পিতা’ এবং ‘স্বাধীনতার নায়ক’ আখ্যা দিয়ে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট এমারসন এমনানগাগোয়া।১৯২৪ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন রোডেশিয়ায় জন্মগ্রহণ করেন রবার্ট মুগাবে। ১৯৬৪ সালে রোডেশিয়ার সরকারের সমালোচনা করায় এক দশকেরও বেশি সময় কারাবাস করেন তিনি। ১৯৭৩ সালে কারাগারে থাকার সময়ই জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন মুগাবে; এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মুরসির ছোট ছেলের মৃত্যু পরবর্তী সংবাদ চীনের মধ্যস্থতায় নিউইয়র্কে বৈঠকে বসছে বাংলাদেশ ও মিয়ানমার

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads