ads

বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সব আদালতের এজলাসে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ

খবর টি পড়েছেন : ২৩৪
সব আদালতের এজলাসে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সারাদেশের সব আদালত কক্ষে (এজলাসে) দুই মাসের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২৯ আগস্ট বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে ওই আদেশ দেন। চলতি বছরের ২১ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
দেশের প্রতিটি আদালতের এজলাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করার জন্য রিটে নির্দেশনা চাওয়া হয়েছিল। একইসঙ্গে প্রতিকৃতি টানানোর নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে রিটে।
রিটে বিবাদী করা হয়েছে-আইন সচিব, গণপূর্ত সচিব, অর্থ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে।
আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, ‘সংবিধানের ৪(ক) অনুচ্ছেদে প্রতিটি সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টানানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।’ এ অনুচ্ছেদ উল্লেখ করে রিটটি করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১ অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে সব চ্যানেলের সম্প্রচার… পরবর্তী সংবাদ ২০২১ সালের জুনের মধ্যে খুলে দেয়া হবে পদ্মাসেতু…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads