ads

রবিবার , ২৫ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ছাত্রীনিবাসে ছাত্রীর লাশ ॥ ফের জামিন নামঞ্জুর পরিচালক সাদীর

খবর টি পড়েছেন : ২০৫
শেরপুরে ছাত্রীনিবাসে ছাত্রীর লাশ ॥ ফের জামিন নামঞ্জুর পরিচালক সাদীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের সজবরখিলা এলাকার ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাস থেকে আনুশকা আয়াত বন্ধন (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় স্কুলের পরিচালক ও অধ্যক্ষ আবু ত্বাহা সাদীর (৫০) জামিনের আবেদন ফের নামঞ্জুর হয়েছে। ২৫ আগস্ট রবিবার দুপুরে হাজতী সাদী ও তার ছোটভাই শিবলী নোমান (৪০) এর জামিন আবেদনের বিষয়ে উভয় পক্ষের শুনানী শেষে জেলা ও দায়রা জজ মোঃ মুজিবুর রহমান আবু ত্বাহা সাদীর জামিনের আবেদন নামঞ্জুর করেন। সেইসাথে পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত শিবলী নোমানের অন্তঃবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এ নিয়ে মামলার এজাহারনামীয় ও হাজতী ৩ আসামির মধ্যে সাদীর স্ত্রী নাজনীন মোস্তারি নূপুরসহ ২ জনের জামিন হলো।
দায়রা আদালতের ভারপ্রাপ্ত পিপি এডভোকেট অরুন কুমার সিংহ রায় ওই জামিন মঞ্জুর ও নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আসামি পক্ষের আইনজীবী এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ ও এডভোকেট এমকে মুরাদুজ্জামান জানিয়েছেন, ছাত্রীনিবাস থেকে ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা রেকর্ড হলেও ময়নাতদন্ত রিপোর্টে মিলেছে আত্মহত্যার আলামত। সেইসাথে ওই ছাত্রীর রুম থেকে জব্দ করা চিঠিটিও তার লেখা বলে বিশেষজ্ঞ মতামত পাওয়া গেছে। দু’টি বিষয়েরই সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আর এর মধ্য দিয়ে ঘটনা বা মামলাটি সহসাই ভিন্ন দিকে মোড় নিচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, ৬ জুলাই দুপুরে শহরের সজবরখিলা এলাকার ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাস থেকে শ্রীবরদী উপজেলা সদরের পূর্বছনকান্দা গ্রামের ওমান প্রবাসী আনোয়ার জাহিদ বাবুর মেয়ে আনুশকা আয়াত বন্ধনের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ওইদিন রাতেই শিক্ষার্থী বন্ধনের বাবা আনোয়ার জাহিদ বাবু মৃধা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের পরিচালকসহ ৩ জনকে গ্রেফতার করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অন্তঃসত্ত্বাকে গাছে বেঁধে নির্যাতন ॥ ৪ আসামির… পরবর্তী সংবাদ ময়মনসিংহ রেঞ্জে ফের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন শ্রীবরদীর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads