ads

রবিবার , ২৫ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অন্তঃসত্ত্বাকে গাছে বেঁধে নির্যাতন ॥ ৪ আসামির জামিন নামঞ্জুর, এখনও পলাতক ৩ আসামি

খবর টি পড়েছেন : ১৪৯
শেরপুরে অন্তঃসত্ত্বাকে গাছে বেঁধে নির্যাতন ॥ ৪ আসামির জামিন নামঞ্জুর, এখনও পলাতক ৩ আসামি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় ডলি খানম (২২) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের চাঞ্চল্যকর মামলায় হাজতি ৪ আসামির জামিনের আবেদন ফের নামঞ্জুর হয়েছে। ২৫ আগস্ট রবিবার দুপুরে উভয় পক্ষের দীর্ঘ শুনানী শেষে জেলা ও দায়রা জজ মোঃ মুজিবুর রহমান তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন। এরা হচ্ছেন নির্যাতিতা গৃহবধূর ভাসুর আবু সালেহ (৫২), সলিমুল্লাহ (৪৪), জা লাখী আক্তার (৩৪) ও তাদের আত্মীয় তোফাজ্জল হোসেন (৫৫)। একইসাথে আদালত ইসমাইল হোসেন (২০) নামে এক আসামিকে পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। এ নিয়ে এ মামলায় এক নারী আসামিসহ এখন পর্যন্ত ২ আসামির জামিন হলো। অন্যদিকে ওই মামলায় এখনও পলাতক রয়েছেন সেনাসদস্য নেছার উদ্দিন, স্থানীয় পৌর কাউন্সিলর রূপালী বেগম ও তার স্বামী আমিরুল ইসলাম।
দায়রা আদালতে আসামিদের জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত পিপি এডভোকেট অরুন কুমার সিংহ রায়। অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, মামলার তদন্তের ক্ষেত্রে অনেকটাই অগ্রগতি হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারেও চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১০ মে নকলা উপজেলার কায়দা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ওই অন্ত:স্বত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে বর্বরোচিত নির্যাতন এবং নির্যাতনে গৃহবধূর গর্ভের সন্তান নষ্টের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩ জুন আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন নির্যাতিতা গৃহবধূর স্বামী। এরপর নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হলে তোলপাড় শুরু হয়। এর প্রেক্ষিতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের দ্রুত পদক্ষেপে গত ১১ জুন এক সেনা সদস্যসহ ওই গৃহবধূর ৩ ভাসুর ও জাসহ ৯ জনকে স্ব-নামে ও অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা গ্রহণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিষ প্রয়োগে মৎস্য নিধন পরবর্তী সংবাদ শেরপুরে ছাত্রীনিবাসে ছাত্রীর লাশ ॥ ফের জামিন নামঞ্জুর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads