ads

রবিবার , ২৫ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ রেঞ্জে ফের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন শ্রীবরদীর ওসি রুহুল আমিন

খবর টি পড়েছেন : ৪৭৬
ময়মনসিংহ রেঞ্জে ফের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন শ্রীবরদীর ওসি রুহুল আমিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ রেঞ্জে ফের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন শেরপুরের শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। ২৫ আগস্ট রবিবার দুপুরে ময়মনসিংহ রেঞ্জ অফিসে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে শ্রীবরদী থানার ওসির হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, কমিউনিটি পুলিশিং ও ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হন। এছাড়াও টানা তৃতীয়বারের মতো ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিস্পত্তিকারী অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীবরদী থানা এএসআই নজরুল ইসলাম।
শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদ প্রকাশকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহের পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন বিপিএম-বার, রেঞ্জ অফিস পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমসহ ময়মনসিংহ রেঞ্জ, জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের কর্মকর্তাগণ।
জানা যায়, ২০১৮ সালের ২ সেপ্টেম্বর মোহাম্মদ রুহুল আমিন তালুকদার শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ইশ্বরগঞ্জ ও ফুলপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। শ্রীবরদী থানায় যোগদানের পর থেকে তার চৌকস নেতৃত্বে উপজেলায় মাদক উদ্ধার, সন্ত্রাস, ইভটিজিং, অপরাধ দমনসহ আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে পুলিশ। এর আগে গত ১০ এপ্রিল প্রথমবারের মতো ময়মনসিংহ শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হন তিনি। এছাড়া গত মে, জুন ও জুলাই মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিস্পত্তিকারী অফিসার নির্বাচিত হয়েছেন একই থানার এএসআই নজরুল ইসলাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ছাত্রীনিবাসে ছাত্রীর লাশ ॥ ফের জামিন নামঞ্জুর… পরবর্তী সংবাদ শেরপুরে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ বিষয়ক প্রচারণার লক্ষ্যে লোকসঙ্গীতানুষ্ঠান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads