ads

রবিবার , ২৫ আগস্ট ২০১৯ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিষ প্রয়োগে মৎস্য নিধন

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৫, ২০১৯ ২:০৯ অপরাহ্ণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বিষ প্রয়োগে মৎস্য প্রজেক্টের মাছ নিধনের ঘটনা ঘটেছে। ২১ আগস্ট বুধবার রাতে উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া গ্রামে কৃষক মোবারক হোসেনের মৎস্য প্রজেক্টে ওই মাছ নিধনের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া এলাকায় কৃষক মোবারক হোসেন তার জমিতে একটি মৎস্য খামার গড়ে তুলেন। খামারে রুই-কাতল, তেলাপিয়ার চাষ হলেও সাপ্রতিক বন্যার পর ওই খামারে বিভিন্ন প্রজাতির দেশী মাছ প্রবেশ করে। প্রতিদিনের ন্যায় বুধবার সন্ধ্যায় খামারে মাছের খাবার দিয়ে বাড়ি চলে যান কৃষক মোবারক হোসেন। কিন্তু সকালে খামারে গিয়ে দেখতে পান তার খামারের মাছগুলো মরে ভেসে উঠেছে। এতে তিনি ভেসে ওঠা মাছের চিত্রটি দেখে হতভম্ব হয়ে যান। পরে তিনিসহ স্থানীয় লোকজন বুঝতে পারেন মাছগুলো রাতের অন্ধকারে বিষ প্রয়োগের কারণে মারা গেছে। মোবারক হোসেন ও তার ছোট ছেলে অভিযোগ করে বলেন, তাদের সাথে জমিজমাসহ নানা বিষয় নিয়ে স্থানীয় একটি পক্ষের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। ঘটনার পন থেকে বিরোধে থাকা পক্ষের লোকজনের মধ্যে কাউকে কাউকে এলাকায় দেখা যাচ্ছে না। তাদের ধারনা, সেই বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে শত্রুরা রাতের আঁধারে ওই মৎস্য খামারে বিষ প্রয়োগে মাছ নিধন করে বর্তমান মূল্যের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। তারা আরও জানান, মাছগুলো নিধন করা না হলে আগামী ২ মাস পর সেগুলো প্রায় ৬/৭ লক্ষ টাকায় বিক্রি করা যেত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!