ads

রবিবার , ২৫ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাছের সাথে এ কেমন শত্রুতা!

খবর টি পড়েছেন : ১৭১
মাছের সাথে এ কেমন শত্রুতা!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে এক মৎস্য প্রজেক্টে বিষ প্রয়োগ করে বিপুল পরিমানের মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে কে বা কারা রাতের আঁধারে পৌর শহরের তাতিহাটি জালকাটা এলাকায় নুরনবী মৎস্য খামারে ওই ঘটনা ঘটে। এতে প্রায় ৫/৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মৎস্য প্রজেক্ট মালিক নুরনবী। ওই ঘটনায় রবিবার সকাল থেকে উৎসুক লোকজন ওই মৎস্য প্রজেক্টে গিয়ে মৎস্য নিধন দেখে বলছেন ‘মাছের সাথে এ কেমন শত্রুতা’!
মৎস্য প্রজেক্টের মালিক ও তাতিহাটি জালকাটা গ্রামের বাসিন্দা আমির হামজার ছেলে নুর নবী জানান, তিনি প্রায় ৪/৫ বছর যাবত তাতিহাটি জালকাটা এলাকায় এক একর জমিতে তেলাপিয়া, রুই, কাতল, মৃগেল, বাউশ ও দেশীয়সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। ওই মাছ চাষের আয় দিয়ে চলছে তার সংসার। কিছু দিন আগে কয়েকজন দুর্বৃত্ত তার মৎস্য প্রজেক্টে নেমে চুরি করে মাছ ধরে নিয়ে যাবার সময় তিনি হাতে-নাতে ধরেন। পরে সেখানে মাছ ধরবে না মর্মে তাদেরকে ছেড়ে দেন তিনি। এ বিষয়টি গ্রাম্য মাতবরদেরও জানিয়েছেন। এরপর সেখানে মাছ ধরার জন্যে ওইসব দুর্বৃত্তরা তাকে হুমকিও দিয়েছিল। শনিবার রাতে কে বা কারা তার মৎস্য প্রজেক্টের বিষ প্রয়োগ করে বিপুল পরিমানের মাছ নিধন করেছে। তিনি বলেন, এতে আমার প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নুর নবীর ছোট ভাই নাজমুল হোসাইন জানান, এখানের মাছ ও মাছের খাদ্যসহ প্রায় ৭/৮ লাখ টাকা খরচ করা হয়েছে। কমপক্ষে ১০ লাখ টাকার মাছ বিক্রি হতো। এখন দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে তাদের বিপুল পরিমাণের মাছ নিধন করেছে। এতে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, আমরা এর সুষ্ঠু বিচার চাই। এ ব্যাপারে নুরনবীর বাবা বলেন, আমরা কারো কোনো ক্ষতি করি নাই। মানুষ কেন আমাদের এতো বড় ক্ষতি করেছে?। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পৌরসভার কমিশনার আনিসুজ্জামান খোকন বলেন, এ ব্যাপারে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। যেসব দুর্বৃত্ত তাদের মাছ নিধন করেছে প্রশাসন যেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান বলেন, ওই প্রজেক্টের মাছ বিষ প্রয়োগে মারা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে একযোগে গঠিত হলো ৩ প্রতিষ্ঠানের কমিটি পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিষ প্রয়োগে মৎস্য নিধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads