ads

বুধবার , ২১ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২১ আগস্ট মামলার পেপারবুক তৈরিতে আরও ৪ মাস : আইনমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৪৮
২১ আগস্ট মামলার পেপারবুক তৈরিতে আরও ৪ মাস : আইনমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, একুশে অগাস্ট গ্রেনেড হামলার মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের জন্য পেপারবুক তৈরিতে আরও দুই থেকে চার মাস লাগতে পারে। তিনি ২১ আগস্ট বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ওই কথা জানান। আনিসুল হক বলেন, এই মামলার পেপারবুক তৈরির জন্য যে আনুষাঙ্গিক কার্যক্রম শুরু, সেটা শুরু হয়ে গেছে। আমরা চেষ্টা করছি দ্রুত পেপারবুক তৈরি করে মামলা প্রস্তুত করে কার্যতালিকায় এনে আপিল শুনানি শুরু করা। মন্ত্রী আরও বলেন, দুই মাস থেকে চার মাসের মধ্যে আমার মনে হয় এটা প্রস্তুত হয়ে যাবে। এবছরের মধ্যে শুনানি শুরু হবে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা। তবে হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি (প্রয়াত) জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাস্টার মাইন্ডদের সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে যাওয়া… পরবর্তী সংবাদ গ্রেনেড হামলার দায় রয়েছে খালেদা জিয়ারও : তথ্যমন্ত্রী

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads