ads

মঙ্গলবার , ২০ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘‌সরকারি প্রাইমারি স্কুলের পাশে নতুন প্রতিষ্ঠান নয়’

খবর টি পড়েছেন : ১৮২
‘‌সরকারি প্রাইমারি স্কুলের পাশে নতুন প্রতিষ্ঠান নয়’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশে নতুন করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন গড়ে না ওঠে, সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত আদেশে সোমবার এ আদেশ দেয়া হয়। সংশ্লিষ্ট থানা/উপজেলা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের এ বিষয়ে নজরদারি বৃদ্ধির নির্দেশ দেয়া হয়েছে।
একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪ জুলাই বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশে যাতে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠতে না পারে সেজন্য থানা বা উপজেলা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নজরদারি বৃদ্ধির নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত বর্তমানে সারাদেশে ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কোটি ৪০ লাখ শিক্ষার্থী পড়ালেখা করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কমলাপুরে পরিত্যক্ত বগি থেকে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার পরবর্তী সংবাদ সরকার ক্ষতিগ্রস্ত বস্তিবাসীকে পুনর্বাসন করবে : কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads