শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে গাভী পালন বিষয়ে রিফ্রেসার প্রশিক্ষণ। ৭ আগস্ট বুধবার উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ৩টি দলে পৃথক ৩টি স্থানে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গ্রাম উন্নয়ন কমিটি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তায় পূর্ব মালাকোচা আনোয়ারা বেগমের বাড়ির উঠান, পশ্চিম মালাকোচা আবুল হোসেনের বাড়ির উঠান ও পূর্ব হালুহাটি মৌসুমি বেগমের বাড়ির উঠানে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওইসব প্রশিক্ষণে ৩টি এলাকার ৭৩জন নারী অংশ গ্রহণ করেন।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল বারেক, ডা. রজব আলী. ডা. জাহিদুল ইসলাম। প্রশিক্ষণে সার্বিক পরিচালনা ও সহযোগিতা করেন এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মন্ডল ও প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং।
প্রশিক্ষকরা জানান, অতিদরিদ্র স্বাবলম্বী দলের সদস্যরা এতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা গাভী পালনে প্রাথমিক চিকিৎসাসহ গাভী পালনে নানা বিষয়ে শিখতে পেরেছে। এখন তারা গাভী পালন করে সহজেই আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।

























