ads

সোমবার , ৫ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে নবাগত বিভাগীয় কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৭৯
ময়মনসিংহে নবাগত বিভাগীয় কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
‌’সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে হবে’

নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন দপ্তরে সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষের দুর্ভোগ দূর করার আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। তিনি বলেন, আমি নিজে দুর্নীতি করব না, কাউকেই দুর্নীতি করতে দেব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন। সরকারি কর্মকর্তা-কর্মচরীদের বেতন অনেক বাড়ানো হয়েছে। তারপরও কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়ে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কোনো কর্মকর্তা দুর্নীতি করলে অভিযোগ করার আহবান জানিয়েছেন বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার। তিনি ৫ আগস্ট সোমবার বিকেলে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগের ৪ জেলার বিভিন্ন প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্যদানকালে ওইসব কথা বলেন। একইসাথে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এইচ এম লোকমান, দৈনিক আজকের বাংলাদেশ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, দৈনিক স্বদেশ সংবাদ সম্পাদক জগদীশ চন্দ্র সরকার, দৈনিক সবুজ সম্পাদক মোঃ আফছর উদ্দিন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহম্মেদ, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফএম এ সালাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ সিটি প্রেসক্লাব সভাপতি এম. আইয়ুব আলী, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি এম. এ জলিল, নেত্রকোণা জেলা প্রেসক্লাব সাধারণ শ্যামলেন্দু পাল, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি অমিত রায়, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কালেরকণ্ঠ প্রতিনিধি নিয়ামুল কবির সজল, জামালপুর প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও সাবেক সাধারণ সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সংবাদ… পরবর্তী সংবাদ হজ ফ্লাইট শেষ হচ্ছে কাল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads