ads

সোমবার , ৫ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হজ ফ্লাইট শেষ হচ্ছে কাল

খবর টি পড়েছেন : ১৮৬
হজ ফ্লাইট শেষ হচ্ছে কাল
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : হজ যাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়ার জন্য ৫ আগস্ট সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শেষ হজ ফ্লাইটটি ঢাকা ছেড়েছে এবং সৌদি এয়ারলাইনসের শেষ হজ ফ্লাইটটি ঢাকা ছাড়বে আগামীকাল মঙ্গলবার। পবিত্র হজ ১০ আগস্ট অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

বিমানবন্দর সূত্র জানায়, ৫ জুলাই সোমবার দুপর ৩টা ১৫ মিনিটে বিমানের শেষ হজ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে প্রথম হজ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ে গত ৪ জুলাই। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১,২৬,৯২৩ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার জন্য নির্ধারিত ছিল। এর একটি অংশ বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বাকি অংশ সৌদি এয়ারলাইনস পরিবহন করছে। তবে কতগুলো ফ্লাইট পরিচালিত হয়েছে, কত জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন তার সঠিক পরিসংখ্যান দিতে পারেনি বিমান।

বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তাহেরা খন্দকার গনমাধ্যমকে জানান, আজ সকাল পর্যন্ত ৬৫ হাজার হজযাত্রী সৌদি আরবে গিয়েছেন বিমানের ফ্লাইটে। সারা দিনে আরও ৯৭৭ জন যাওয়ার কথা। বিভিন্ন বিভাগ থেকে তথ্য সংগ্রহ করে দিতে হয়, আপডেট তথ্য আমার কাছে নেই। আগামীকাল মঙ্গলবার জানাতে পারবো।
এদিকে রবিবার ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ও বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সৌদি আরবে পৌঁছেছেন। হজ অফিস সূত্রে জানা গেছে, রবিবার রাত পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৫২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭৬টি ও সৌদি এয়ারলাইনস ১৭৪টি হজ ফ্লাইট পরিচালনা করেছে। সর্বমোট ১ লাখ ২৭ হাজার ২৮১ জনের (ব্যবস্থাপনা ভিসাসহ) ভিসা ইস্যু হয়েছে। সৌদি আরবে মারা গেছেন ৩৩ জন হজযাত্রী। এরমধ্যে পুরুষ ২৮ জন, নারী ৫ জন।

Shamol Bangla Ads

নিবন্ধনভুক্ত সব হজযাত্রী সৌদি আরবে যেতে পারবেন বলে জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। ৫ জুলাই সোমবার দুপুরে আশকোনা হজ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে শাহাদাত হোসাইন তসলিম বলেন, ৫ আগস্ট বিমানের হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। তবে সৌদি এয়ারলাইনসের আরও কয়েকটি হজ ফ্লাইট ৬ আগস্ট পর্যন্ত চলবে।

হাব সভাপতি বলেন, প্রতি বছরই এমন কিছু হজযাত্রী থাকেন যারা অসুস্থতা কিংবা মারা যাওয়ার কারণে ভিসা করা হয় না। এক লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রীর মধ্যে হজে না যাওয়ার ওই সংখ্যা খুবই কম। এছাড়া এবছর ডেঙ্গু ও অন্যান্য কারণেও অনেকে হজে যেতে পারছেন না।
তিনি আরও বলেন, প্রতারণা করে কেউ হাজিদের ফেলে রেখে পালিয়ে যাবে সেই সুযোগ আর নেই। আর যদি কোনও হজযাত্রী সব কাগজপত্র হাতে না পেয়ে থাকেন জানা মাত্রই সে ব্যাপারে সহযোগিতা করবে হাব।

উল্লেখ্য, হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে নবাগত বিভাগীয় কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা পরবর্তী সংবাদ তারেক রহমান ও মির্জা ফখরুলসহ ৯ জনের বিরুদ্ধে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads