ads

শনিবার , ৩ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অনলাইন শপ দারাজের ফ্যান মিট অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯১
শেরপুরে অনলাইন শপ দারাজের ফ্যান মিট অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ই-কমার্স গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে দেশের সব চেয়ে বড় অনলাইন শপ দারাজ ফ্যানক্লাব (Daraz.com.bd) প্রথমবারের মতো শেরপুরে ফ্যান মিট’র আয়োজন করা হয়েছে। ৩ আগস্ট শনিবার বিকেলে শহরের হোটেল সম্রাটের সম্মেলন কক্ষে ওই ফ্যানমিটের আয়োজন করা হয়। এতে দারাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেড অফ বিজনেস ডেভলপমেন্ট ইয়াসির আহসান ও হেড অফ ক্রস-বর্ডার বাংলাদেশ এহতেশাম এরাম প্রমুখ।
ওই সময় দারাজের গ্রাহকদের অংশ গ্রহনে পণ্যের ডেলিভারি, গুণগতমান, রিটার্ন ও রিফান্ড পলিসি বিষয় আলোচনায় উঠে আসে। অলোচনায় গ্রাহকদের বিভিন্ন জিজ্ঞাসা, অভিজ্ঞতা, মতামত ও বিভিন্ন সমস্যার সমাধান বিষয়ে আলোচনা করা হয়।
কর্মকর্তারা জানান, দারাজের ক্রেতারা এ ফ্যানমিটের মাধ্যমে সরাসরি উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলতে পারবেন। তারা আরও জানান, পর্যায়ক্রমে দেশের ৬৩টি জেলায় এই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের মনে ই-কমার্সের প্রতি আগ্রহ ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে। সামগ্রিকভাবে এই উদ্যোগ বাংলাদেশের ই-কমার্সকে আরও বিকশিত করবে বলেও উল্লেখ করেন তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাখিবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে ॥ ইনাম আল… পরবর্তী সংবাদ নকলা-নালিতাবাড়ীতে মসলা জাতীয় ফসলের আধুনিক চাষাবাদ প্রযুক্তি শীর্ষক…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads