ads

শনিবার , ৩ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সাংবাদিকদের সাথে বিদায়ী উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

খবর টি পড়েছেন : ১৭৬
নকলায় সাংবাদিকদের সাথে বিদায়ী উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ শেরপুরের নকলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বিদায়ী উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ মতবিনিময় সভা করেছেন। ২ আগস্ট শুক্রবার রাতে উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে একেএম মাহবুবুল আলম সোহাগের সভাপতিত্বে ওই সভায় বিভিন্ন বিষয়ের উপর উন্মুক্ত আলোচনা করা হয়। ওইসময় বিদায়ী উপজেলা চেয়ারম্যান উপজেলায় মাদক, সন্ত্রাস, জুয়া, বাল্যবিবাহ বন্ধসহ বিভিন্ন অপরাধ দমনে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে তার সাথে কাজ করার জন্য উপজেলায় কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ জানান।
দৈনিক আলোকিত বাংলাদেশ ও দ্যা ডেইলী এশিয়ান এজ প্রতিনিধি মোশারফ হোসেনের সঞ্চালনায় আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ হযরত আলী, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, আমার বার্তা প্রতিনিধি হারুনুর রশীদ, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল মোত্তালেব সেলিম, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র প্রতিনিধি মাহবুবর রহমান প্রমুখ।
ওইসময় দৈনিক সকালের দুনিয়া প্রতিনিধি শাহজাদা স্বপন, দৈনিক বর্তমান প্রতিনিধি শফিউল আলম লাভলু, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রফিক মিয়া, দৈনিক আজকের বাংলাদেশ প্রতিনিধি শফিউজ্জামান রানা, দৈনিক গণ মুক্তি প্রতিনিধি জিয়াউল হক জুয়েল, উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক এফএম কামরুল আলম রঞ্জু ও সদস্য মর্তুজ আলী, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিমসহ সিপন মিয়া, মাইন উদ্দিন, ছাত্রলীগ কর্মী জুয়েল ও সাংবাদিক পুত্র সিরাজুম মুনির সাকিবসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লে¬খ্য, নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরীর মৃত্যুর পর উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সমর্থন নিয়ে একেএম মাহবুবুল আলম সোহাগ বিপুল ভোটে বিজয়ী হয়ে ২০১৮ সালের ২১ মে নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আগামী ৬ আগস্ট তার মেয়াদপূর্তি এবং ৭ আগস্ট নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিনের দায়িত্বভার গ্রহণ করার কথা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে ডেঙ্গু শনাক্তে সরকার নির্ধারিত ফি তদারকিতে জেলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads