নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোকসেদ আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার টালকী ইউনিয়নের বিবিরচর এলাকায় ওউ ঘটনা ঘটে। তিনি স্থানীয় মৃত মতিউর রহমানের ছেলে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মোকসেদ আলী তার নিজের পুকুরে বৈদ্যুতিক বাল্বের হোল্ডার লাগাতে গিয়ে অসাবধানতাবশত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ওই লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তার লাশ উদ্ধার করেন।
টালকী ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বদ্দি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









