ads

শনিবার , ৩ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু শনাক্তে সরকার নির্ধারিত ফি তদারকিতে জেলা প্রশাসনের অভিযান

খবর টি পড়েছেন : ১৪৫
শেরপুরে ডেঙ্গু শনাক্তে সরকার নির্ধারিত ফি তদারকিতে জেলা প্রশাসনের অভিযান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ডেঙ্গু শনাক্তকরণে সরকার নির্ধারিত ফি’র বেশি না নিতে বেসরকারি বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারে তদারকি ও সচেতনতামূলক প্রচারণা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। ২ আগস্ট শুক্রবার রাতে শহরের নারায়ণপুর এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। ওইসময় সরকার নির্ধারিত ফির বেশি আদায় করলে নির্ধারিত শাস্তির ব্যাপারে ক্লিনিক মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সচেতন করা হয়।
অভিযানকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, এনডিসি মেজবাউল আলম ভূইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে এনডিসি মেজবাউল আলম ভুইয়া শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারগুলোতে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষায় সরকার নির্ধারিত ফির বেশি না নিতে তদারকি ও প্রচারণা চালানো হয়েছে। কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার নির্ধারিত ফি’র বেশি অর্থ আদায়ের অভিযোগ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সাংবাদিকদের সাথে বিদায়ী উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় পরবর্তী সংবাদ শেরপুর জেলা কারাগারের হাজতি যুবকের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads