ads

বুধবার , ৩১ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্যামলবাংলা২৪ডটকম; আত্মীয়র আত্মার বন্ধনে এক গণমাধ্যম ॥ শিবশঙ্কর কারুয়া

খবর টি পড়েছেন : ২৪৬
শ্যামলবাংলা২৪ডটকম; আত্মীয়র আত্মার বন্ধনে এক গণমাধ্যম ॥ শিবশঙ্কর কারুয়া
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রফিকুল ইসলাম আধার। কৈশোর থেকেই শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনে বিচরণ। যৌবনে রাজনীতিতে জড়িয়ে পড়েন। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে হাতেখড়ি। আওয়ামী রাজনীতির দুঃসময়ে মুজিবীয় দর্শনকে ধারণ করেছেন। সেই থেকে পথচলা শুরু।
শিল্প সাহিত্যকে ভালোবেসেই আধার রাজনীতিতে এসেছেন। আবার রাজনীতির চর্চা করতে করতে সাংবাদিকতার সাথে জড়িয়েছেন। স্থানীয় পত্রিকার সাথে যেমন কাজ করেছেন, তেমনি জাতীয় দৈনিকেও হাত মকশো করেছেন। এসব করে করেই তিনি নিজেই একটি নিউজ পোর্টাল প্রকাশ করেন।
২০১৩ সালের ৩১ জুলাই শ্যামলবাংলা২৪ডটকম নামে একটি অনলাইন ভিত্তিক পত্রিকা প্রকাশিত হয়। তাও শেরপুরের মতো একটি পিছিয়ে পড়া সীমান্তবর্তী জেলা শহর থেকে। যেখানে বিজ্ঞাপনের সুযোগ নেই বললেই চলে। পত্রিকা না চালানোর মতো আর্থিক সকল প্রকার দৈন্যদশা বিরাজমান। এর মধ্যে সাহস করে প্রতি ঘন্টায় সংবাদের আপডেট প্রকাশ করা চাট্টিখানি কথা নয়।
সবার আগে শেরপুর….. শ্যামলবাংলা২৪ডটকম শুধু শেরপুরের খবর দিয়েই ক্ষান্ত হচ্ছে না! জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনের খবর পরিবেশনেও পিছিয়ে নেই।
শেরপুরের প্রতি বর্গ ইঞ্চির খবর থেকে শুরু করে সামাজিক-সাংস্কৃতিক অর্থনৈতিক তথা রাজনীতির হালচাল আমরা মূহূর্তেই পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই অবগত হচ্ছি। শ্যামলবাংলা আমাদেরকে শেরপুরের সবুজ শ্যামলিমায় আচ্ছন্ন করে রাখে। দূরে যেয়েও শেরপুরকে রাখে জড়িয়ে। আত্মীয়র আত্মার বন্ধনে।
শ্যামলবাংলার যাত্রা লগ্ন থেকেই রফিকুল ইসলাম আধার সম্পাদক ও প্রকাশক। উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন সোলাইমান খাঁন মজনু। প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক ছিলেন প্রয়াত শাহ আলম বাবুল। বর্তমানে মোহাম্মদ জোবায়ের রহমান নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ফারহানা পারভীন মুন্নী ও আলমগীর কিবরিয়া কামরুলও যুক্ত রয়েছেন ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে। এছাড়া বার্তা সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ ফরিদুজ্জামান। সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে সার্বক্ষণিক দেখা মেলে জুবাইদুল ইসলামের।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই অনলাইন পোর্টাল ‘মা মাটি ও মানুষের কথা বলে’। তাদের কথা তুলে ধরে, প্রকাশ করে। ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ লগ্নে রইলো ষষ্ঠীয় আন্তরিক প্রীতি ও শুভকামনা। শ্যামলবাংলা২৪ডটকমের উত্তরোত্তর শ্রী ও সমৃদ্ধি কামনা করছি।

Shamol Bangla Ads

লেখক : বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শেরপুর সরকারি কলেজ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্যামলবাংলা২৪ডটকম নিষ্ঠা ও বৈশিষ্ট্যে অনন্য ॥ ড. আবদুল… পরবর্তী সংবাদ শ্যামলবাংলা২৪ডটকম’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads