স্টাফ রিপোর্টার ॥ অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আজ (৩১ জুলাই)। ২০১৩ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে দেশের প্রান্তিক জেলা শেরপুর থেকে যাত্রা শুরু করে শ্যামলবাংলা২৪ডটকম।
‘মা মাটি ও মানুষের কথা বলে’ এ সেøাগানকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শ্যামলবাংলা২৪ডটকম’র পথচলা মোটেই সহজ ছিল না। প্রকাশনার মূল চালিকাশক্তি বিজ্ঞাপন শূন্যতার পরও শ্যামলবাংলা পরিবারের সদিচ্ছা এবং প্রশাসনসহ নানাজনের উৎসাহ-উদ্দীপনায় আজকের অবস্থানে পৌঁছা সম্ভব হয়েছে। একদিন পরই পদার্পণ করবে সপ্তম বর্ষে।
এদিকে প্রতিষ্ঠার ষষ্ঠ বর্ষপূর্তি ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ (বুধবার) বিকেল ৪টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান জানান, সাম্প্রতিক বন্যায় মানুষের দুঃখ-দুর্দশা এবং সম্পাদকের শারীরিক অসুস্থতার কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কৃচ্ছতা সাধন করা হয়েছে। তবে ঘরোয়াভাবে অনুষ্ঠানের পর শ্যামলবাংলা পরিবারের তরফ থেকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।








