শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীর পৌর শহরের নবজাগরণ প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে বহিরাগতদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে ওই স্কুলের সামনে শ্রীবরদী-ভায়াডাঙ্গা সড়কে আয়োজিত মানববন্ধনে স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণসহ পার্শ্ববর্তী এইচআর মডেল স্কুল ও তাতিহাটি আইডিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। স্কুলে হামলাকারী বহিরাগতদের বিরুদ্ধে বিচারের দাবি তুলে মানববন্ধনে বক্তব্য রাখেন নবজাগরণ প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন ও ছাত্রছাত্রীরা।
উল্লেখ্য, শ্রীবরদীর পৌর শহরের উত্তর বাজার এলাকায় নব জাগরণ প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে সোমবার দুপুরে রহস্যজনক কারণে বহিরাগত কয়েকজন যুবক হামলা করে।









