ads

মঙ্গলবার , ৩০ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি

খবর টি পড়েছেন : ১৭৩
নকলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’, ‘পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ করি মশার বিস্তার’, ‘ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিষ্কার-পরিচ্ছনতার বিকল্প নাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন স্প্রে কর্মসূচি পালিত হয়েছে। ৩০ জুলাই মঙ্গলবার সকালে নকলা উপজেলা প্রশাসন ও নকলা পৌরসভার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামন থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং গুরুত্বপূর্ণ এলাকায় মশক নিধন স্প্রে কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
র‌্যালিতে বিদায়ী উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসার সুপার মুহাম্মদ হযরত আলীসহ সরকারী কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে নবজাগরণ স্কুলে হামলার প্রতিবাদে মানববন্ধন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিধ্বস্ত ব্রিজ নির্মাণের অভাবে ৯ গ্রামের মানুষের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads