ads

সোমবার , ২৯ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন

খবর টি পড়েছেন : ২০০
শেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যার্তদের মাঝে আরও ত্রাণ বিতরন করা হয়েছে। ২৯ জুলাই সোমবার বিকেলে কামারেরচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শেরপুর জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর রুমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০০ জন বন্যার্ত মানুষের মাঝে ওই ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চিড়া, ২ কেজি গুড় , ১ ডজন মোমবাতি, ১ ডজন দিয়াশলাই ও ১০ প্যাকেট খাবার স্যালাইন। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ত্রাণ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট শেরপুর ইউনিটের ভাইস-চেয়ারম্যান শামসুন্নাহার কামাল, উপ-পরিচালক হায়দার আলী ও নির্বাহী সদস্য আবুল কালাম।
ওইসময় অন্যান্যের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর ইউনিটের যুব প্রধান মোঃ ইউসুফ আলী রবিন, সিনিয়র যুব প্রধান মিঠুন পাঠান, উপ-যুব প্রধান (১) খন্দকার রোকুনজ্জামান হৃদয়, উপ-যুব প্রধান (২) এমদাদুল হক রিপনসহ সংগঠনের অন্যান্য যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অন্তঃসত্ত্বাকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় ৩ জনের… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে নবজাগরণ স্কুলে হামলার প্রতিবাদে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads