ads

মঙ্গলবার , ৩০ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিধ্বস্ত ব্রিজ নির্মাণের অভাবে ৯ গ্রামের মানুষের দুর্ভোগ

খবর টি পড়েছেন : ১৮৩
ঝিনাইগাতীতে বিধ্বস্ত ব্রিজ নির্মাণের অভাবে ৯ গ্রামের মানুষের দুর্ভোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া বিধ্বস্ত ব্রিজ নিমার্ণের অভাবে ৯ গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে ওই ব্রিজ নির্মাণে দায়িত্বশীলদের তেমন কোন তৎপরতা চোখে পড়ছে না।
বানিয়াপাড়া গ্রামের আব্দুল খালেক, হযরত আলী, তাহের মিয়া, ওহাব আলী, চাঁন মিয়াসহ গ্রামবাসিরা জানায়, মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া-কুড়ালিয়াকান্দা রাস্তায় ২০১১ সালে ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রণালয়ের ২১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ব্রিজটি নির্মাণ করায় নির্মাণের ৬ মাসের মধ্যেই বিধ্বস্ত হয়ে পড়ে ব্রিজটি। কিন্তু ওই বিধ্বস্ত ব্রিজের স্থলে আর নির্মাণ করা হয়নি ব্রিজ। কালিবাড়ী, বানিয়াপাড়া, হাসলিবাতিয়া, রাঙামাটি, হাসলিগাঁও, নয়াপাড়া, কলসপাড়, কুড়–লিয়াকান্দা, আসামপাড়াসহ ৯ গ্রামের শত শত মানুষ এ পথে যাতায়াত করে থাকে। ব্রিজটি নির্মানের অভাবে স্কুল কলেজের কোমলমতি শিশু-কিশোর ও শিক্ষার্থীসহ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা জানান, ব্রিজটি নির্মানের অভাবে এলাকায় উৎপাদিত কৃষিপণ্য ও গবাদিপশু পারাপারে কৃষকদের নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। ব্রিজটি নির্মানের অভাবে ভরবছর নৌকাযোগে পারাপার হতে হচ্ছে গ্রামবাসীদের।
এ ব্যাপারের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বিধ্বস্ত ব্রিজটির বিষয়ে উপর মহল থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ব্রিজটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে… পরবর্তী সংবাদ শেরপুরে নাগরিক কন্ঠ ও কাজ’র ইন্টারফেজ মিটিং অনুষ্ঠিত

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads