ads

বৃহস্পতিবার , ২৫ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

খবর টি পড়েছেন : ২৯৯
শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
যেকোন দুর্যোগে পাশে থাকার আশ্বাস দিলেন চেয়ারম্যান রুমান

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া, পয়েস্তীরচর, ৬ ও ৭ নং চর, চরমুচারিয়া ইউনিয়নের মুন্সীরচরসহ বেশ কয়েকটি এলাকার ৫৮০ জন বন্যার্ত মানুষের মাঝে ওই ত্রাণ বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। ওইসময় তিনি বন্যার্ত মানুষের দুঃখ-দুর্দশায় সহমর্মিতা প্রকাশ করে তাদেরকে জেলা পরিষদসহ তার ব্যক্তিগত তরফ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তৈল, আধা কেজি গুড়, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, ঔষধ ও নগদ টাকা।
ত্রাণ বিতরণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা জাতীয় মহিলা পরিষদের চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি ও রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাব্বির আহমেদ খোকন, সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, বিল্লাল হোসেন চৌধুরী, আয়েশা সিদ্দিকা রূপালী, ছামিউল ইসলাম মুক্তা, আব্দুল হান্নান মোল্লা ও ছানোয়ার হোসেন ছানু, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন হাজারি, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মতিন, যুব রেড ক্রিসেন্ট প্রধান ইউসূফ আলী রবিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরস্থ শ্রীবরদী কল্যাণ সমিতির নয়া সভাপতি খায়ের, সম্পাদক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads